সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৮২ সময় দেখুন
দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউপি’র রঘুনাথপুর গ্রামের বাগানপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হাতে জাহিদুল ইসলাম (৪০) নামে একজন খুন এবং ৩’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে ঐ এলাকার ভেলু মন্ডলের দুই স্ত্রীর সন্তানেরা জমিজমা ভাগ বাটোয়ার শুরু করে। দুপুর সাড়ে ১২টার সময় হঠাৎ তর্ক বিতর্কে মধ্যদিয়ে সংঘর্ষ শুরু হলে প্রথম স্ত্রীর সন্তানেরা দ্বিতীয় স্ত্রীর সন্তানদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা শুরু করে। সেসময় ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত জাহিদুলের ছেলে রাব্বি (১৯) ও ভাই শরিফুল (৩৫) কেও কুপিয়ে আহত করা হয়েছে। তারা আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে প্রথম স্ত্রীর ছেলে বাদল হোসেনও আহত হন এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তারা।
এবিষয়ে দৌলতপুর থানার (ওসি) সোলাইমান শেখ বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার মর্গে পাঠানো হয়েছে। এখন এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে আছে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর