বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দৌলতপুরে নিজ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৫ সময় দেখুন
দৌলতপুরে নিজ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউপি’র নতুন আদহ এলাকার মাঠপাড়া গ্রাম থেকে শাওন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
নিহত শাওন ঐ এলাকার মৃত তৈয়জদ্দি মন্ডলের ছেলে।
স্থানীয়রা বলেন, নিহত শাওনের স্ত্রী বাড়ীতে নাথাকার কারনে এবং রাতে ঘুমানোর জন্য ঘরে ঢুকে বের নাহওয়াতে দুপুরের দিকে আমরা তাকে ডাকতে গিয়ে শোবার ঘরের মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখি। পরে থানা পুলিশকে খবর দেই, তারা এসে লাশ উদ্ধার করেন। স্থানীয়রা আরোও বলেন, লাশ দেখে মনে হচ্ছে রাতে কোন একসময় কে বা কাহারা মেরে ফেলতে পারে বলে আশংখ্যা প্রকাশ করেন তারা।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃত শাওনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছেনা বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর