সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

দৌলতপুরে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ সময় দেখুন
দৌলতপুরে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে পৃথক দু’টি অভিযানে চড়াই কুড়ি ও আলিমডোবা এলাকা থেকে ভারতীয় মদ ও ইয়াবাসহ ১জন’কে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানাযায়, সোমবার (১৯জানুয়ারি) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপি’র দায়িত্বপ্রাপ্ত এলাকার সীমান্ত পিলার ১৫৭/২-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চড়াই কুড়ি এলাকার বাবু বিশ্বাস এর ছেলে চোরাকারবারী মিজানুর রহমান (৪৫) ১৩১পিস ইয়াবাসহ আটক করা করা হয়। সেসময় ৮৫/১৩-এস পিলারের ৩৭৫ গজ অভ্যন্তরে আলিমডোবা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ১,৪৬,৩০০ টাকা বলে জানান তারা।
এব্যাপারে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামার রনি বলেন, ইয়াবাসহ আটককৃত ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে এবং মালিকবিহীন ভারতীয় মদ ধ্বংসের কার্যক্রম চলছে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom