মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

ধর্ষকের বিচার চায় প্রতিবন্ধী পরিবারটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
ধর্ষকের বিচার চায় প্রতিবন্ধী পরিবারটি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ধর্ষকের বিচারের আকুতি জানিয়ে দ্বারেদ্বারে ঘুরছে একটি প্রতিবন্ধী পরিবার। কখনও পুলিশ, কখনও জনপ্রতিনিধি, কখনওবা সাংবাদিকের কাছে বিচার নিয়ে হাজির হচ্ছে পরিবারটি। এদিকে ধর্ষক এখনও এলাকায় দাপট নিয়েই ঘুরছে।

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুর স্কুলপাড়া গ্রামের এই পরিবারের সদস্য সংখ্যা ০৪ জন। হতভাগা এই পরিবারের প্রতিটি সদস্যই বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী।

মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকের কাছে নিজেদের বিচার নিয়ে হাজির হন ধর্ষিতা কিশোরীর দাদা ও দাদি।

কিশোরীর দাদি ভারতী রাণী জানান, গত ০২ সেপ্টেম্বর তার কিশোরী নাতনীকে রেখে পরিবারের সবাই কাজে যায়। সেই সুযোগে পাশের বাড়ির আদু মিয়া বাসায় গিয়ে কিশোরীকে ধর্ষণ করে। তবে বাসায় এসে ভারতী দেখেফেলে। তখন বিষয়টি জানাজানি হলে এলাকার মেম্বার সমঝোতা হবে আশা দিয়ে চুপ থাকতে বলে পরিবারটিকে। কিন্তু দীর্ঘ সময়ে কোনো বিচার না পেয়ে ১৬ সেপ্টেম্বর এলাকাবাসীর কাছে বিচার নিয়ে ছুটতে থাকে পরিবারটি। একপর্যায় পুলিশের হস্তক্ষেপে থানায় অভিযোগ করে তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, এই বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। ঘটনায় মারফত নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সেই মোতাবেক খোজ নিলে মামলার এজাহারে দেখাযায়, ২৫ মে মাসের একটি ঘটনা উল্লেখ করে মারফত(৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় তাকে ০১ নাম্বার আসামী করেছে। অভিযোগ পেয়েই মারফতকে আসামী করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আর ০২ সেপ্টেম্বরে হাতেনাতে ধরাপরা আদু মিয়া(৩০) কে ০২ নাম্বার আসামী করে পালাতক দেখানো হয়ছে। যোদিও আদু মিয়া এলাকায় স্বাভাবিক ভাবেই ঘুরে বেড়াচ্ছে বলে দাবি করছে এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, বাবুল মেম্বারের ঘনিষ্ঠ লোক আদু মিয়া। তাই তাকে বাচানোর চেস্টা করছে সে। আর মারফতের সাথে পূর্ব শত্রুতা থাকায় প্রতিবন্ধী পরিবারের সহায়তা নিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে মেম্বার।

তবে মেম্বার বাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিবন্ধী কিশোরী নিজেই মারফতের নাম বলেছে।

সরেজমিনে সেই প্রতিবন্ধী কিশোরীর সাথে কথা বলতে গেলে সে বলেন, মেম্বার দাদু মারফতের নাম বলতে বলেছে। তাহলে আমাকে টাকা দিবে।

এছাড়াও ধর্ষণের ঘটনায় আদুর মিয়ার নাম জানায় প্রতিবন্ধী কিশোরী।

এই বিষয়ে জগন্নাথপুর ইউনিয়ন চেয়ারম্যান আলাল মাষ্টার বলেন, ঘটনাটি আমার কানে এসেছে। তবে বিস্তারিত জানিনা। খোজ নিয়ে পরিবারের পাশে দ্বারানোর চেষ্টা করবো।

ঠাকুরগাঁও সদর থানার তদন্তকারী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, ধর্ষনের মামলাটি তদন্তাধীন রয়েছে। মেডিকেল রির্পোট আসলে বোঝা যাবে ধর্ষিত হয়েছে কি না। মামলার প্রেক্ষিতে আসামী গ্রেফতার অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর