বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ধর্ষনের বিচার নিশ্চিত করতে ট্রাইবুনাল গঠন করুন : বাংলাদেশ ন্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২১৩ সময় দেখুন
ধর্ষনের বিচার নিশ্চিত করতে ট্রাইবুনাল গঠন করুন : বাংলাদেশ ন্যাপ

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন-নিপীড়নের বিচার দ্রুত নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ।

শুক্রবার (১৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এই আহ্বান জানান।

শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, দীর্ঘ সময়ের বিচারহীনতার সংস্কৃতির ফলে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে।

নেতৃদ্বয় বলেন, নিপীড়িত আছিয়ার ওপর চলা নির্যাতন এবং তার মৃত্যু আমাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র গঠনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এই নির্মম ঘটনা হতাশাজনকও বটে। বর্তমান পরিস্থিতিতে দেশের অবস্থা যেমন নাজুক হয়ে পড়েছে, তেমনি নারীর অবস্থা আরও বিপজ্জনক অবস্থায় আছে। এ অবস্থা থেকে উত্তরণের পথ একটাই, এগুলোর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়া।

তারা বলেন, আছিয়ার সঙ্গে যারা অন্যায় করেছে, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে ভবিষ্যতে আছিয়ার মতো আর কোনো শিশু ও নারীর প্রতি সহিংসতা ঘটানোর আগে তারা ভাববে। এ জন্য রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দৃষ্টি খুলে দিতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর