শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

নগদ লভ্যাংশ ঘোষণা করেছে মতিন স্পিনিং – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৩ সময় দেখুন
নগদ লভ্যাংশ ঘোষণা করেছে মতিন স্পিনিং – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

রোববার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১০ টাকা ৭৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬০ টাকা ৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর