শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নড়াইলে সেনাসদস্য হত্যার ঘটনায় পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১০১ সময় দেখুন
নড়াইলে সেনাসদস্য হত্যার ঘটনায় পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : নড়াইল জেলার বহুল আলোচিত অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফিরোজকে নৃশংসভাবে হত্যাকান্ডের চাঞ্চল্যকর ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি জংগু ভূইয়া (৫৪) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (১৫ এপ্রিল) গভীর রাতে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল চাঞ্চল্যকর নড়াইল জেলার নড়াগাতী এলাকায় জমিজমার বিরোধে আপন চাচাত ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফিরোজকে নৃশংসভাবে হত্যাকান্ডের ঘটনায় পলাতক আসামি জংগু ভূইয়াকে নড়াইল জেলার নড়াগাতী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে এলাকায় জমিজমা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকতো। সে তার আপন চাচাত ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফিরোজকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করে এবং ভিকটিমের তৎক্ষনাত মৃত্যু ঘটে। হত্যার পর তার নামে ২০১৪ সালে নড়াগাতী থানায় মামলা দায়ের করে। মামলার পর থেকে সে পলাতক জীবনযাপন করে। পরবর্তীতে আদালত কর্তৃক ধৃত আসামিকে যাবজ্জীবন সাজা ও অর্থদন্ড প্রদান করা হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে নিজেকে আতœগোপন করে। এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সাভার এলাকা থেকে র‌্যাবের জালে আটক হয়।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর