বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

নতুন ফিচার Twitter-এ, নিজে থেকেই ব্লক হবে খারাপ বার্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
নতুন ফিচার Twitter-এ, নিজে থেকেই ব্লক হবে খারাপ বার্তা


#নয়াদিল্লি: প্রত্য়েকের জীবনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিভিন্ন অনলাইন মিডিয়া। তার মধ্য়ে প্রথম সারিতে রয়েছে Facebook, Twitter এবং YouTube । পরিষেবা দেওয়ার পাশাপাশি প্রতিটি সংস্থা নিজেদের প্ল্যাটফর্মকে সুরক্ষিত রাখতে তৎপর।

নিজেদের প্ল্যাটফর্মকে আরও সুরক্ষিত রাখতে সদা চেষ্টায় রয়েছে Twitter কর্তৃপক্ষ। একাধিক ক্ষেত্রে নতুন নতুন আপডেট এনেছে সংস্থাটি। এবার আরও একটি নতুন ঘোষণা করা হয়েছে Twitter কর্তৃপক্ষের তরফে। কোনও খারাপ মেসেজ বা ট্রোল নিজে থেকেই ব্লক করবে Twitter। খুব শীঘ্রই এই নতুন ফিচার আসতে চলেছে কর্তৃপক্ষ।

ইতিমধ্য়ে ইংরাজিতে কথা বলেন এমন একটি গ্রুপের উপর পরীক্ষা চালিয়েছে Twitter। মূলত অনেক সময় বিভিন্ন সাংবাদিক এবং বড় বড় ব্য়ক্তিত্বদের নিয়ে সেই নির্দিষ্ট ব্য়ক্তিকে ট্য়াগ করে খারাপ বার্তা লেখে অনেকে। শুধু তাই নয়, অশ্লীল কথাবার্তা, ট্রোলও করা হয়। সেই সব বার্তা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থার তরফে একটি বার্তায় বলা হয়েছে, “আমরা চাই যাঁরা Twitter ব্য়বহার করেন তাঁদের যেন খারাপ বার্তার সম্মুখীন না হতে হয়।” আরও বলা হয়েছে, “আমরা চাই এই প্ল্যাটফর্মে যেন খুব গঠনমূলক আলোচনা হয়।”

বর্তমানে Twitter-এ রিপোর্ট অপশন রয়েছে। অর্থাৎ কোনও Tweet খারাপ বা পলিসি বিরুদ্ধ হলে সেই Tweet-এর বিরুদ্ধে রিপোর্ট করা যেতে পারে। কিন্তু যাঁরা মূলত Tweet-এ ক্য়াম্পেন করেন তাঁদের অনেকে অভিযোগ করেছিলেন, ক্য়াম্পেন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে অশ্লীল বা খারাপ টুইট থাকে। যা ওই প্ল্যাটফর্মে থাকা অবাঞ্ছিত।

সংস্থার তরফে জানানো হয়েছে, “নতুন এই ফিচারটির কাজ চলছিল। অমরা হয়তো সবসময় ঠিক না-ও হতে পারি। কিছু সময় সঠিক বার্তা ফ্ল্যাগ করা হতে পারে। সেক্ষেত্রে সেটিংসে গিয়ে অটোব্লক অপশন বন্ধও করা যেতে পারে।” নতুন যে সেফটি মোডটি চালু করা হবে এর মাধ্য়মে Twitter ব্য়বহারকারীরা কাদের মধ্য়ে ইন্টাব়্যাক্ট করবেন এবং কাদের সঙ্গে করবেন না তা কন্ট্রোলে থাকবে।

ইতিমধ্যে মেন্টাল হেলথ বিশেষজ্ঞ, মানবাধিকার সংস্থা এবং অনলাইন সেফটি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সেই সব বিশেষজ্ঞদের পরামর্শ মতো নতুন সেফটি ফিচার তৈরি করা হয়েছে। পাশাপাশি কোনও একটি টুইট অটো ব্লক করা হলে তা সঙ্গে সঙ্গে সেই ভাষার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর