বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

নতুন শিক্ষাক্রমে শিক্ষকের ভূমিকায়ও পরিবর্তন হবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১০৭ সময় দেখুন
নতুন শিক্ষাক্রমে শিক্ষকের ভূমিকায়ও পরিবর্তন হবে: শিক্ষামন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষকের ভূমিকায় ও পরিবর্তন হবে। শিক্ষকদের শুধুমাত্র শ্রেণিকক্ষে পাঠদানে সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষকরা একাধারে সহায়ক এবং পথপ্রদর্শকের ভূমিকা পালন করবেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা হবে আনন্দময়। মুখস্থ নির্ভরতা থাকবে না। পরীক্ষাভীতি থাকবে না। নতুন শিক্ষাক্রম হবে অভিজ্ঞতা নির্ভর। শিক্ষার্থীরা করে করে শিখবে।’

শিক্ষামন্ত্রী আজ সন্ধ্যায় পাবনা এডওয়ার্ড কলেজের আয়োজনে ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. এস.এম. মোস্তফা কামাল প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নিজেদের স্বার্থে অতীতের সরকারগুলি ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা চালু রেখেছিল। একটি বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ঔপনিবেশিক কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করেছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত ৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে দক্ষ ও প্রযুক্তি নির্ভর মানব সমাজ গঠনে শিক্ষা ব্যবস্থাকে ট্রানসফর্ম করেছে শিক্ষা মন্ত্রণালয়।’

এ শিক্ষাক্রম বাস্তবায়নে সবাইকে সঠিক সময়ে সঠিক কাজটি করার আহ্বান জানান তিনি।

প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন ‘৭৫ এর পরে ২১ বছর ইতিহাস বিকৃত করে একটি প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বিজ্ঞান প্রযুক্তি থেকে দূরে রাখা হয়েছিল। একটি আলোকিত শিক্ষা ব্যবস্থার জন্য বঙ্গবন্ধু , রবীন্দ্র, নজরুল ও বিজ্ঞান চর্চা জরুরী বলে তিনি মত দেন। তিনি বলেন আমাদের যে অপার সম্ভাবনা আছে তাকে কাজে লাগিয়ে সমতা নির্ভর রাষ্ট্র গঠন করতে হবে।’

প্রফেসর ড. হাফিজা খাতুন বলেন, ‘পাশাপাশি অন্যান্য জেলার তুলনায় শিক্ষায় পাবনা পিছিয়ে আছে। এই অঞ্চলকে শিক্ষায় এগিয়ে নিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।’

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর