সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

নাগরপুরে একই স্থানে মসজিদ ও মন্দির; ৫৪ বছর ধরে চলছে পুজা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
নাগরপুরে একই স্থানে মসজিদ ও মন্দির; ৫৪ বছর ধরে চলছে পুজা

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একই স্থানে মন্দির ও মসজিদ। প্রায় ৫৪ বছর ধরে চলে আসছে পূজা মন্ডপের অনুষ্ঠান। মসজিদে হয় আজান ও নামাজ এবং মন্দিরে হয় পুজা। সুন্দর ও মনোরম পরিবেশে চলে আসছে পুজার অনুষ্ঠান। এবারও প্রতিবারের ন্যায় মসজিদের পাশে মন্দিরে ধুমধামে দূর্গা পূজার অনুষ্ঠান চলছে। অপরদিকে মসজিদে আজান ও নামাজের সময় বন্ধ থাকছে পূজার সকল কাযক্রম। ভিন্ন ধর্মের হয়েও সব সময় সামাজিক সম্প্রীতির সাথে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। নাগরপুর সদরে চৌধুরী বাড়িতে ৯০ বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এরপর এখানকার স্থানীয় মুসলমানেরা নাগরপুর কেন্দ্রীয় জামে মসজিদ গড়ে তোলেন। সেখান থেকেই পাশাপাশি চলে আসছে দুই ধর্মের ধর্মীয় উৎসব। 

হিন্দু ধর্মাবলম্বী স্থানীয় বাসিন্দা সমিদী সাহা বলেন এই মন্দিরটা বহু বছর আগের পুরনো এখানে পূজা উদযাপিত হয়। পাশেই রয়েছে মসজিদ হিন্দু-মুসলমান আমরা একত্রে আমাদের যার যার ধর্মীয় অনুভূতি বজায় রেখে করে আসছি পুজা।

পূজা মন্ডপ কমিটির সভাপতি লিটন কুমার সাহা বলেন আমাদের এখানে কোন প্রকার বিশৃঙ্খলা নাই। আমরা একে অপরের সাথে প্রায় ৫৪ বছর ধরে পূজা উদযাপন করে আসছি। পূজা উদযাপনে কাউকে কিছু বলতে হয় না  তাদের নিজ নিজ দায়িত্বে তারা তাদের ধমীয় উৎসব পালন করে থাকেন।

মসজিদের ইমাম মো. আব্দুল লতিফ বলেন দীর্ঘদিন ধরে আমি এই মসজিদের ইমামতি করে আসছি। ইমামতির বয়স প্রায় ৩৭ বছর। এখানকার মুসলমানরা সব সময়ের জন্য মন্দিরের প্রতি খেয়াল রাখেন যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাদের পূজায়। এদিকে তারাও মুসলমানদের ধর্মীয় উৎসবে ও সহযোগিতা করে থাকেন। এতে উভয়ের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। এছাড়াও আমি মসজিদে মুসলমানদের উদ্দেশ্য করে বলে থাকি কোন ধর্মের প্রতি যাতে কেউ আঘাত না করে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক বলেন অনেক বছর পুরানো এই মন্দির, আমাদের দেশে এমন পাশাপাশি মন্দির ও মসজিদ খুবই কম, এটি খুবই সুন্দর ও দৃষ্টিনন্দন। সনাতন ধর্মের লোক ও মুসলিম ধর্মের লোক তারা ভিন্ন ধর্মের হয়েও নিজেদের মধ্যে খুব সুন্দর সু-সম্পর্ক বজায় রেখে ধর্মীয় উৎসব পালন করে আসছে। এখানে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বিগত দিনে। আশাকরি কখনও হবেও না। এছাড়াও আমরা নাগরপুরের প্রশাসন পূজার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে আছি এবং থাকবো। 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর