শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নাগরপুরে নবনিযুক্ত ইউএনও ওয়াহিদুজ্জামানের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৯ সময় দেখুন
নাগরপুরে নবনিযুক্ত ইউএনও  ওয়াহিদুজ্জামানের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইলের নাগরপুরে নব্য উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জনাব ওয়াহিদুজ্জামান এর যোগদান উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭ ফেব্রয়ারি) উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মসজিদ ইমাম, পুরোহিত, সুশীল সমাজ সহ সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচিত পর্ব সহ নাগরপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আগত অতিথিদের পক্ষ থেকে আলোচনা করা হয়।

সদ্য নতুন যোগাদানকৃত নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে বলেন, নাগরপুরের জনগণের সর্বোচ্চ নাগরপুর সেবা নিশ্চিত করতে আমি কাজ করে যাবো। এছাড়াও নাগরপুরে মাদক একটি অন্যতম সমস্যা, এটি নির্মূলে আমি সহ আমার প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাবো। নাগরপুরের সকল পর্যটন কেন্দ্র প্রয়োজনীয় সংস্কার করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। আমি জনপ্রতিনিধি থেকে শুরু করে নাগরপুরের সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা প্রত্যাশা করছি।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো: হুমায়ন কবীর, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. মো: রোকনুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দরা।
উল্লেখ্য, জনাব ওয়াহিদুজ্জামান ৩৪ তম বিসিএস ক্যাডার। তিনি মৌলভীবাজার জেলা থেকে তার কর্ম জীবন শুরু করেন এবং সর্বশেষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন। তিনি গত ২৪ ফেব্রয়ারি নাগরপুরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগাদান করেন। তিনি বিবাহিত জীবনে এক কন্যা সন্তানের জনক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর