শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নাগরপুরে প্রতিবন্ধী নাসির উদ্দীন পেলেন অটোরিকশা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২০ সময় দেখুন
নাগরপুরে প্রতিবন্ধী নাসির উদ্দীন পেলেন অটোরিকশা

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে শারীরিক প্রতিবন্ধী নাসির উদ্দীন নসু (৬০) স্বাভাবিক চলাচলের জন্য একটি অটো রিকশা প্রদান করা হয়েছে। এই উদ্যোগটি মানবতার দেওয়াল সংগঠনের আয়োজনে সহবতপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ মার্চ) ১১ টায় মানবতার দেওয়াল সংগঠনের উদ্যোগে নাসির উদ্দীন নসু কে রিকশাটি প্রদান করা হয়।
প্রতিবন্ধী নাসির উদ্দীন নসু উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজিরপাচুরিয়া গ্রামের কাজী আব্দুল রৌফ মিয়ার ছেলে । মানবতার দেওয়াল সংগঠনের (ভারপ্রাপ্ত) সভাপতি এস এম নির্জয় রহমান (আলমগীর) এর সঞ্চালনায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার দেওয়াল সংগঠনের উপদেষ্টা আশিস কুমার পাল, খান আহসান বিপ্লব, মো: রিপন খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, মানবতার দেওয়াল সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, সহবতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।আজকের এই মহান মানবীয় কাজ সফল করার পিছনে যাদের ভূমিকা ছিল তারা হলেন মো: জুলহাস মিয়া মো: সুরুজ মিয়া, খন্দকার মাসুদুর রহমান মো: আক্তারুজ্জামান আক্তার, মো: শহীদ মিয়া, মো: রিপন খান, মো: আরজু মিয়া, এম এম নির্জয় রহমান ( আলমগীর ), মো: আক্কাস আলী, মো: মহসিন খান সহ অনেকেই। উল্লেখ্য, এই ধরনের উদ্যোগ প্রতিবন্ধীদের জন্য একটি নতুন আশা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ প্রশস্ত করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর