সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীবাজার খানকাহ: পুরান ঢাকার সুফি ঐতিহ্যের জীবন্ত স্মারক আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর আনোয়ারায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী গ্রেফতার নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না তেল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ যেকোনো মুহূর্তে যুদ্ধ ফের শুরু হতে পারে: ইরানের সতর্কবার্তা কুতুবদিয়ায় বোরো ধানের বাম্পার ফলন IPL 2026: ‘I was looking at a score around 220-230’ – Ruturaj Gaikwad rues CSK’s batting lapse in SRH loss | Cricket News ‘Personally Disappointed’: Hema Malini On Women’s Reservation Bill Failure, Makes Appeal To Public | Bollywood News

নাগরপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৯১ সময় দেখুন
নাগরপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়ায় অবস্থিত এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও অভিভাবকেরা অবিলম্বে প্রধান শিক্ষক মজিবুর রহমানের পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে। রবিবার (১৮ মে) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী একযোগে মানববন্ধনে অংশ নেন। সরকারি পাঠ্যবই বিক্রি, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ তারা নতুন বছরের শুরুতেই সরকারি পাঠ্যবই পায়নি। অথচ কোথাও বলা হয়নি বই নেই। অনেকে কিনে পড়ছে, কেউ আবার পুরোপুরি বই ছাড়া চলছে। ৭ম শ্রেণির ছাত্রী লামিয়া চোখে জল নিয়ে জানায়, তিনটি বিষয়ের বই পাইনি। কতবার বলেছি কিন্তু কেউ শোনেনি। স্যারদের কাছে গেলে চুপ থাকতে বলে। আমরা কী দোষ করেছি। দশম শ্রেণির ছাত্র চঞ্চল বলে, আজ স্কুলে এসে দেখি সব ক্লাসে তালা। কোনো নোটিশ নেই অথচ গেট খোলা এটা কি আমাদের সাথে উপহাস নয়? বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম চলছে স্কুলে। অভিযোগ করেও কোনো লাভ হয়নি। তাই এবার মাঠে নামতেই হলো।

স্থানীয় পাঁচ জন গণ্যমান্য ব্যক্তি, সানোয়ার হোসেন (সামান), আমিনুর রহমান, মাহমুদুর রহমান সুমন, আতিকুর রহমান মেম্বার, এবং বাবু সুনীল সাহা একত্রে বলেন, এই বিদ্যালয় আমাদের প্রাণ। এখানকার দুর্নীতি আমাদের সহ্য হচ্ছে না। মজিবুর রহমানের অধীনে শিক্ষা নয়, অনাচার হচ্ছে এখনই ব্যবস্থা নিতে হবে। এদিকে, মানববন্ধনের সময় দেখা যায় স্কুলের গেট খোলা থাকলেও সব ক্লাস তালাবদ্ধ। নোটিশ বোর্ডে কোনো ঘোষণা নেই। অভিভাবকরা বলছেন, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর কৌশল। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও প্রধান শিক্ষক মজিবুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, আমরা বড় আন্দোলনে যাব। স্কুল বন্ধ থাকলেও আমরা থেমে থাকবো না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom