বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি

নাগরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটার মালিকদের জরিমানা।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৮ সময় দেখুন
নাগরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটার মালিকদের জরিমানা।

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইলের নাগরপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ টি ইট ভাটায় অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এছাড়াও ৩ টি ইটভাটার মালিককে ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ২ টি ইটভাটার বিভিন্ন অবকাঠামো ভেঙ্গে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১লা ফেব্রয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত ইট ভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। তিনি বলেন, ইটভাটায় যে মাটি ব্যবহার করা হবে সেটার জন্য জেলা প্রশাসকের অনুমিত নিতে হয়। এছাড়াও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা অনুযায়ী ইটভাটার মালিকদের জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, উপজেলার গয়হাটা ইউনিয়নে এস কে এস ব্রিকসকে ৩ লক্ষ টাকা, সহবতপুর ইউনিয়নের আমিন ব্রিকসকে ৫ লক্ষ টাকা, মেসার্স প্যাসিফিক ব্রিকসকে ৫ লক্ষ টাকা সহ মোট ১৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। উক্ত অভিযানে প্রসিকিউটির হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর এবং উপস্থিত ছিলেন জেলা সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল সহ পুলিশ ও নাগরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর