লিয়াকত হোসেন, রাজশাহী ব্যুরোঃ ০৫ ডিসেম্বর রবিবার রাত্রী ১১.৩০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন আঝোর গ্রামের নামোপাড়া এলাকায় র্যাব-৫ এর একটি অপারেশন দল অভিযান পরিচলনা করে মোঃ মহসেন আলী (৪৫)কে ০৩ টি ওয়ান শুটারগানসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নন্দীপুর ইউনিয়নের কোয়াইমারি এলাকার মৃত কোরহান বিশ্বাসের ছেলে। ঘটনা সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে নাচোল থানাধীন আঝোর গ্রামের নামোপাড়া এলাকায় ০১ জন ব্যক্তি অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলনা করে আসামীর কাছে থাকা ০১ টি শপিং ব্যাগের ভিতরে ০৩ (তিন) টি ০১ (এক) নলা বিশিষ্ট ওয়ান শুটারগানসহ গ্রেফতার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে নাচোল থানায় ধারা- ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ (সংশোধন ২০০২) এর ১৯ অ মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।