শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ সময় দেখুন
নারায়ণগঞ্জে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে বন্ধুর পরকীয়া প্রেমিকার শাশুড়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে ২০১৬ সালে লক্ষীপুর জেলায় বন্ধুর পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় প্রেমিকার শাশুরীকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নাজিম উদ্দিন (৪৯) কে গ্রেফতার করে র‌্যাব-৩।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী গোপালগঞ্জ সদর থানার ২০১৬ সালের একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক গত ২৬/১১/২০২২ তারিখ উক্ত মামলায় রায় ঘোষনা করে। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর ০৫ মাস জেল খেটে জামিনে বের হয়ে ২০১৭ সাল থেকেই সে দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর