বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নারীদের মন্ত্রিত্বের বদলে মাতৃত্ব বেছে নিতে বলছে তালেবান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
নারীদের মন্ত্রিত্বের বদলে মাতৃত্ব বেছে নিতে বলছে তালেবান


আন্তর্জাতিক ডেস্ক

তালেবানের মুখপাত্র সৈয়দ জেকরুল্লাহ হাশিমি বলেছেন, নারীরা মন্ত্রী হতে পারবেন না; তাদের কাজ শুধু সন্তান জন্ম দেওয়া। আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এরই মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার ওই বক্তব্যের ভিডিও নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

টোলো নিউজকে হাশিমি বলেন, নারীদের পক্ষে মন্ত্রী হওয়া সম্ভব নয়। তাদের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেওয়া হলেও তারা তা নিতে পারবেন না। নারীদের মন্ত্রিত্ব পাওয়া খুব প্রয়োজনীয় কিছু নয়। যারা আন্দোলন করছেন তারা আফগানিস্তানের সব নারীর প্রতিনিধিত্ব করছেন না।

নারী সমাজের অর্ধাংশ এমন প্রসঙ্গ উঠলে তালেবান মুখপাত্র বলেন, তারা তেমনভাবে দেখেন না। কিভাবে নারী সমাজের অর্ধাংশ? অর্ধেক বলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। অর্ধেক বলতে বোঝাচ্ছে তাদেরকে মন্ত্রিসভায় জায়গা দিতে হবে এবং আরও সুযোগ দিতে হবে। ২০ বছরে যুক্তরাষ্ট্র এবং তার অনুগত গণমাধ্যম ও আফগানিস্তানের পুতুল সরকার যা বলেছে নারীদের নিয়ে সেগুলো কি পতিতাবৃত্তি ছাড়া আর কিছু ছিল?

এ সময় টোলো নিউজের ওই কর্মী তালেবান মুখপাত্রকে বলেন, সব নারীকে পতিতা বলার এখতিয়ার তার নেই।

জবাবে ওই মুখপাত্র বলেন, তিনি সব নারীর কথা বলেছেন না। কিন্তু, চার জন নারী রাস্তায় প্রতিবাদ করছেন; তারা সব আফগান নারীর প্রতিনিধিত্ব করছেন না। আফগান নারী তারাই যারা জনগণকে জন্ম দিয়ে ইসলামের নীতি শেখাচ্ছে্ন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর