মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Akshay Showed Him, Saif Had No Idea’: Saiyami Kher On Haiwaan Star’s Viral Faiz-Ghalib Reel | Exclusive | Bollywood News ‘Pakistan cricket has gone back 10 years’: Saeed Ajmal launches scathing PCB attack | Cricket News মিথ্যা আশ্বাসে বিদ্যুৎ সংকট আড়াল করা যাবে না: ডা. শফিকুর – Sarabangla | Breaking News | Sports কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News

নারীর ক্ষমতায়নের সফল উদাহরণ ডিজিটাল সেন্টার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৭৩ সময় দেখুন
নারীর ক্ষমতায়নের সফল উদাহরণ ডিজিটাল সেন্টার


তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ডিজিটাল মাধ্যম পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার পথ ও গতানুগতিক মানসিকতা ভেঙ্গে দিয়ে উদ্যোক্তা হওয়ার সাহাস তৈরি করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। নারীদের ক্ষমতায়ন ও তাদের উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ সৃষ্টি করার সফল উদাহরণ ডিজিটাল সেন্টার।

প্রতিমন্ত্রী রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত নারী উদ্যোক্তা বাংলাদেশের উদ্যোগে ‘দ্যা পাওয়ার অব ওমেন ২০২১’ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন । নারী উদ্যোক্তা বাংলাদেশ (ওয়েব) এর এই আয়োজনে কাজের স্বীকৃতিস্বরূপ নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদাণ করা হয়।

জুনাইদ আহমেদ পলক বলেন, গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা নিশ্চিত করার মাধ্যমে সরকার এই পরিবর্তন আনতে সক্ষম অর্জিত হয়েছে। তিনি আরো বলেন, এখন কম্পিউটার ব্যবহার ও ইন্টারনেটের ওপর নির্ভর করে একজন নারী ও পুরুষ আইটি উদ্যোক্তারা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। অপর দিকে ই-কমার্সের মাধ্যমে উদ্যোক্তা-উৎপাদকেদের পণ্যগুলো বিপনন ও সরবরাহের জন্য পয়েন্ট অব ডিজিটাল হাব বা ডিজিটাল ডেলিভারি হিসেবে সেগুলোকে ব্যবহার করছেন।
তিনি বলেছেন, নারীদের যেসব উদ্যোগে রয়েছে,সেখানে প্রতারণার দৃষ্টান্ত নেই বললেই চলে। সে কারণে ই-কমার্সে বিশাল একটা প্লাটফর্ম তৈরি হয়েছে। যেখানে ৩ লক্ষাধিক উদ্যোক্তা তৈরি হয়েছে।

নারী উদ্যোক্তা বাংলাদেশের প্রেসিডেন্ট রুপা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক নারী উদ্যোক্তা বাংলাদেশ এর প্রেসিডেন্ট রূপা আহমেদ বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করছে ওয়েব। এসময় তিনি আইসিটি প্রতিমন্ত্রী পলককে ধন্যবাদ জানান।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর