বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

নারী বিনিয়োগকারীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা কর্মশালা বিএসইসির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৯০ সময় দেখুন
নারী বিনিয়োগকারীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা কর্মশালা বিএসইসির


পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আয়োজন করে আসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৯ মে) নারী বিনিয়োগকারীদের জন্য কমিশনের মাল্টিপারপাস হলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান। বিনিয়োগ শিক্ষা কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. রুমানা ইসলাম।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের ‘ফান্ডামেন্টাল অব ফাইন্যান্সিয়াল লিটারেসি, ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড ইনভেস্টর প্রোটেকশন ফাইন্যান্সিয়াল’ সম্পর্কে আলোচনা করা হয়।

কর্মশালায় বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ সমাপনী বক্তব্য প্রদান করে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।-অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর