বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নিউইয়র্কের নেতৃত্বে প্রথম মুসলিম মেয়র মামদানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ সময় দেখুন
নিউইয়র্কের নেতৃত্বে প্রথম মুসলিম মেয়র মামদানি


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম মুসলিম হিসেবে নিউইয়র্কের ১১১তম মেয়র নির্বাচিত নির্বাচিত হয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করে মেয়র হিসেবে জয়লাভ করেছেন।

তরুণ ও প্রগতিশীল আদর্শ-এই দুই উপাদানকে সামনে রেখে মামদানি নিউইয়র্কসীকে ‘অন্য রকম নিউইয়র্ক’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে ভাড়া বৃদ্ধি স্থগিত রাখা, প্রায় এক মিলিয়ন আবাসনের জন্য রেন্ট ফ্রিজ এবং গণপরিবহন বিশেষ করে বাসসেবা বিনামূল্যে করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত আনুমানিক ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড। এ ফল শুধু নিউইয়র্ক নয়, জাতীয় রাজনীতিতেও ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যে বড় বার্তা বহন করছে বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর