বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা পুরস্কৃত | ডিএমপি নিউজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১২৫ সময় দেখুন
নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা পুরস্কৃত | ডিএমপি নিউজ


গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স ব্যবসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মুক্তধারা নিউইয়র্ক-এর প্রতিষ্ঠাতা এবং ইউএস-বাংলাদেশ বিজনেস লিংক্স এর সিইও বিশ্বজিৎ সাহাকে মর্যাদাপূর্ণ ‘ট্রাস্টেড ট্রেডিং পার্টনার ২০২২’ পুরস্কারে ভূষিত করেছে। গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সিইও জেফ মার্ক শুক্রবার চেম্বার অফিসে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিশ্বজিৎ সাহার হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন।

সম্প্রতি শেষ হওয়া ইভেন্ট ‘বাংলাদেশ অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা ২০২২’ এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্ক জেফ বলেন, ‘বিশ্বজিৎ সাহা অসাধারণ দক্ষতায় দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগসূত্র তৈরি করেছেন। এফবিসিসিআই এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অফ কমার্সের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে’।

মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করি,  আমেরিকার অন্যতম বৃহৎ ব্যবসায়িক সমিতি যেভাবে একজন এনআরবি উদ্যোক্তাকে সম্মানিত করেছে, তাতে নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান ব্যক্তিবিশেষ ও প্রতিষ্ঠানসমুহ অনুপ্রাণিত হবে। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর