শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৫৫ সময় দেখুন
নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধি
চাল,ডাল,তেল’সহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯মার্চ) সকালে জেলা স্বেচ্ছাসেবকদল টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এসময় জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আব্দুর রউফ এর সঞ্চালনায় ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তারিকুল ইসলাম ঝলকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহসাধারন সম্পাদক খন্দকার জুলফিকার জনি।

আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহিন,সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলাদলের সাবেক সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাবেক সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজগর আলী, ও জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ।

বক্তারা, সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমুল্য জনগনের ক্রয়ক্ষমতার আওতায় আনার দাবী জানান। এবং তত্বাবধায় সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে যাবে না বলে হুশিয়ারী প্রদান করেন।
এসময় স্বেচ্ছাসেবক দলের জেলা উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, মহিলাদলসহ নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর