বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

নূর হোসেন পৃথিবীর একমাত্র জীবন্ত পোস্টার: আসাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
নূর হোসেন পৃথিবীর একমাত্র জীবন্ত পোস্টার: আসাদ

রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, শহীদ নূর হোসেন আমাদের প্রেরণা, আমাদের চেতনা। অসাম্প্রদায়িক ও অপশক্তির বিরুদ্ধে রুখে দঁাড়ানোর শক্তি। নূর হোসেনের আত্মত্যাগ আমাদের মনোবল বাড়িয়ে দেয়। যে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন সেই আদর্শের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। শহীদ নূর হোসেন দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আসাদুজ্জামান আসাদ আরো বলেন, “নূর হোসেন পৃথিবীর একমাত্র জীবন্ত পোস্টার। নূর হোসেন যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলো সেই চেতনায় আমাদের টিকে থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নূর হোসেন আত্ম উৎসর্গ করেছেন। আমরা আগামী দিনের রাজনৈতিক পথ পাড়ি দিবো এই চেতনা ধারণ করেই। স্বৈরাচার এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে অবশ্যই আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই হলো আজকের দিনের শপথ।
সাবেক ছাত্র নেতা শফিকুজ্জামান শফিকের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, আশির দশকের ছাত্র নেতা হাবিবুর রহমান বাবু, মেরাজুল ইসলাম মেরাজ, কামরান হাফিজ ইয়ামিন, সাহরিয়ার রহমান সন্দেশ, হাসান খান, আনারুল ইসলাম বকুল, নাসির উদ্দীন রুবেল, মোস্তাফিজুর রহমান সাগর প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর