শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফারহান-ফাহিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৯৯ সময় দেখুন
নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফারহান-ফাহিম


নোবিপ্রবি করেসপন্ডেন্ট

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদ-২০২৩ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক শেয়ারবিজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কবীর ফারহান ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের এস আহমেদ ফাহিম।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, সহকারী কমিশনার পদে যথাক্রমে ব্যবসায় প্রশাসন বিভগের সহকারী অধ্যাপক শফিউল ইসলাম , ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রভাষক মো. আবদুস সামাদ আজাদ।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাবিহা তাসমীম, যুগ্ম-সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি নুমান রাশেদ, দফতর সম্পাদক পদে দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মো. ইমাম হোসেন, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে বাংলাভিশন ডিজিটালের প্রতিনিধি ফজলে এলাহী ফুয়াদ, কোষাধ্যক্ষ পদে দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মো. ফাহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. রিয়াদুল ইসলাম।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি নাহিদুল ইসলাম, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মো. হোসাইন, ই-নিউজ ৭১এর প্রতিনিধি জামিলা ইসলাম একা।

উল্লেখ্য, দুপুর১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর