রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

নোয়াখালীতে কৃষকদলের সমাবেশে বিএনপি নেতাদের হামলার অভিযোগ, আহত-৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ সময় দেখুন
নোয়াখালীতে কৃষকদলের সমাবেশে বিএনপি নেতাদের হামলার অভিযোগ, আহত-৫

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী কোম্পানিগঞ্জে ইউনিয়ন কৃষকদলের সমাবেশে উপজেলা বিএনপির নেতৃত্বে হামলা চালিয়ে হামলা,ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে দিয়েছে কৃষক দলের নেতারা । এ ঘটনায় ৫ নেতাকর্মী আহত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার ৮ নং চর এলাইী ইউনিয়ন কৃষক সমাবেশে এ হামলার ঘটনা ঘটে। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার ও সদস্য রিপনের নির্দেশে ১০০ থেকে ১৫০ জন লোক দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশ স্থলে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

পরে এই ঘটনায় সংবাদ সম্মেলন করে জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে এলাহী পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা সদস্য সচিব জিএস হারুন,
কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, , সদস্য সচিব আবুল বাশার, সিনিয়র যুগ্ম – আহ্বায়ক নুর নবী, যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন বাদল,যুগ্ম -আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ

সংবাদ সম্মেলনে কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জসিম মেম্বার বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষকদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে কৃষক সমাবেশের আয়োজন করি। আমরা প্রথমে উপজেলার গাংচিল স্কুলের মাঠে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) কৃষক সমাবেশ করার কথা ছিল। কিন্তু উপজেলা বিএনপির নেতাদের বাধার মুখে আমরা বৃহস্পতিবার কৃষক সমাবেশ করতে পারিনি। পরবর্তীতে আমরা ভেন্যু পরিবর্তন করেপূর্বের ভেন্যু থেকে এক কিলোমিটার দক্ষিণে জাইকা আশ্রয়কেন্দ্র মাঠে শুক্রবার বিকেলে সমাবেশ করার প্রস্তুতি নেই। উপজেলা বিএনপি’র নেতাদেরকেও অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাই। কিন্তু তারা আমাদের সমাবেশে না এসে তাদের সমর্থকদের দিয়ে আমাদের সমাবেশে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কৃষকদলের আমি সহ ৫ জন আহত হই। তারা আমাকে মারধর করে আমার পকেট থেকে মোবাইল ও ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমাদের মাইক্রোফোন ও মাইক ভাংচুর করে।
সংবাদ সম্মেলনে জেলা কৃষকদলের আহ্বায়ক ভিপি পলাশ বলেন, কৃষক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে আমাদের কৃষক সমাবেশ আয়োজন করা হয়। কিন্তু উপজেলা বিএনপির নেতারা আমাদের সমাবেশ স্থলে হামলা-ভাঙচুর চালায় এবং আমাদের নেতাকর্মীদের আহত করে। উপস্থিত কৃষাণিদের মধ্যে জান্নাতুল ফেরদাউস নামে একজন গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি আছেন।

এ সময় কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ অভিযোগ করে বলেন, কৃষক দলের কোম্পানীগঞ্জ উপজেলার যে কমিটি দেয়া হয়েছে তা কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পছন্দ হয়নি বলে মনে হচ্ছে। সেজন্যই এ হামলা হতে পারে বলে আমরা ধারণা করছি। হামলার বিষয়টি দলের হাই কমান্ড কে জানানো হয়েছে। আমি কৃষক দলের নেতৃবৃন্দকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুর আলম শিকদার বলেন, কৃষক দলের এ ধরনের কোনো কর্মসূচির কথাই আমার জানা নেই। হামলার কোন বিষয়ে আমি জানিনা। তারা কেন আমাকে জড়িয়ে এ ধরনের অভিযোগ করছে সেটিও আমার জানা নেই।
নোয়াখালী প্রতিনিধি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর