রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৫ সময় দেখুন
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার – Corporate Sangbad


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে জাল টাকাসহ মো.খুরশিদ আলম ওরফে স্বপন (৪৭) নামে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার (৯ জুন) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার রাত ১০টার দিকে তাকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজার থেকে আটক করা হয়।

গ্রেপ্তার স্বপন জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাটইয়া গ্রামের ফয়েজ উল্যাহ মেম্বার বাড়ির মৃত আব্দুল গোফরানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে উপজেলার থানার হাট বাজারের একটি পানের দোকানে পান ক্রয় করতে যান স্বপন। ওই সময় সে পান বিক্রেতাকে ১হাজার টাকার (সিরিয়াল নং- ঝ ঞ ৭২৪৫১২৪) একটি জাল নোট দেয়। পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে একই সিরিয়ালের আরও একটি ১হাজার টাকার জাল নোট পায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে জাল নোটসহ পুলিশে সোপর্দ করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাউছার আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর