শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নোয়াখালীতে নম্বর বিহীন সিএনজি এখন আতংকের নাম ; টার্গেট নারীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১২৫ সময় দেখুন
নোয়াখালীতে নম্বর বিহীন সিএনজি এখন আতংকের নাম ; টার্গেট নারীরা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলায় নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার দৌরাত্ম্য বেড়েই চলেছে। এসব সিএনজি যোগে প্রায়ই নানা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িয়ে পড়ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যার অধিকাংশ হলো অবৈধ,অনিবন্ধিত। এতে বেড়েছে চিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ। যদিও সড়ক পরিবহন আইনে বলা হয়েছে, গাড়ি রেজিস্ট্রেশন প্রদান ছাড়া সড়কে চলাচল করা বেআইনি ও আইনের পরিপন্থী। তবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সঠিক নজরদারি না করার কারণে অবাধে রাস্তায় চলাচল করছে এই সিএনজিগুলো।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী শহরসহ বিভিন্ন উপজেলায় কয়েক হাজার নম্বরবিহীন সিএনজি চলাচল করছে। এসব সিএনজির চালকদের অনেকেরই ড্রাইভিং লাইসেন্স নেই। তারা প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চালায়, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এছাড়া, নম্বরবিহীন সিএনজি ব্যবহার করে মাদক ব্যবসা, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি, নম্বরবিহীন সিএনজি ব্যবহার করে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। পাশাপাশি বিভিন্ন স্টেশনে যানজটের কারণে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।এ রিপোর্ট লেখা পর্যন্ত নোয়াখালীর বেগমগঞ্জ একলাশপুরে সিএনজিতে এক নারী শিক্ষিকাকে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে স্কুলে সাধারণ শিক্ষার্থীরা ।

এর আগে গত (১২ মার্চ) বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ১৫তম ব্যাচের এক ছাত্রী ইফতার মাহফিল শেষে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএনজিটি চৌমুহনী টু মাইজদী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় পৌঁছলে সিএনজির পিছনের সিটে বসা পুরুষ যাত্রীরা তাকে হাত মুখ চেপে ধরে হেনস্তা করে। একপর্যায়ে তার মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে শারীরিক নির্যাতনের চেষ্টা চালাশ এসময় তার চিৎকারে শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এই ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে র‍্যাবের অভিযানে দুজনকে আটক করা হয়।

একই ঘটনা ঘটে সোনাইমুড়ী উপজেলায় ঈদের কেনাকেটা করতে আসা এক নারীর সাথে। সিএনজি থেকে নামার পর দেখল তার ব্যাগে কোন টাকা নেই। ওই নারী পিছনে ফিরে আসতেই দেখে সিএনজিটি নাই।

জমিদার হাটের বাসিন্দা সৈয়দ আলম সিনএনজি যোগে চৌমুহনী যাওয়ার সময় হঠাৎ হুজুর করে দুজন লোক উঠে তার পাশে বসেন। চৌমুহনী এসে তিনি নেমে গেলে। বাজার করতে গিয়ে দেখেন তার পকেটের সব টাকা নিয়ে গেছে।

মাইজদী সুপার মার্কেটে যাচ্ছিলেন হাজী আহমেদ উল্ল্যা সুপার মার্কেট না নামিয়ে মাইজদী বাজার তাকে নামিয়ে দেয়। এর পর সিএনজিটি চলে যায় তিনি বলেন, আমি শুধু দেখছি আমার সব নিয়ে যাচ্ছে কিন্তু আমার বোধ শক্তি মনে হয় তখন ছিলো না। অনেকক্ষণ পর বুঝতে পারি আমার সবকিছু নিয়ে গেছে।

চিনতাইয়ের স্বীকার হওয়া অনেকেই দাবী করেন এদের বেশিরভাগই সিএনজিগুলো কোন নম্বর প্লেট নেই। যদি এদের নম্বর প্লেট বা লাইসেন্স থাকতো তাহলে অনেক সময় এদের লাইসেন্স ধরে অনেক তাদের খুঁজে বের করা সম্ভবত হত এবং অপরাধীদের চিহ্নিত করা যেত।

এ দিকে নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় গত কয়েক বছরে এসব সিএনজিচালিত থ্রি-হুইলার অটোরিকশা থেকে শত কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার। আবার জেলার প্রত্যেকটি মোড়ে মোড়ে গড়ে উঠেছে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড। ওইসব স্ট্যান্ডের শ্র্রমিক-মালিক নেতারা নিবন্ধিত-অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা সমিতি গড়ে তোলে ভর্তি থেকে শুরু করে জিবি, লাইনম্যান, পৌর টোল ও মাসিক চাঁদাসহ কোটি টাকার চাঁদাবাজি করছেন বলে অভিযোগ উঠেছে। যার ফলে নিবন্ধিত কিংবা অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা সড়কে চলতে কোনো প্রতিবন্ধকতা থাকছে না।

যদিও গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ায় মহাসড়কে হাইওয়ে পুলিশ ও বিভিন্ন স্টেশনে ট্রাফিক পুলিশ না থাকায় এমন বেপরোয়া হয়েছিল এসব অবৈধ যানবাহন। বর্তমানে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ মাঠে কাজ করলেও তারা অবৈধ, নাম্বার বিহীন এসব গাড়ীর বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি অটোরিকশা চালক জানায়, মহাসড়কে যারা সিএনজি অটোরিকশা চালায় তাদের বেশিরভাগই ড্রাইভিং লাইসেন্স ও নাম্বার বিহীন। আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন মাধ্যমে মাসোহারা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে মহাসড়কে এসব সিএনজি অটোরিকশা চালাতেন তারা।বর্তমানে পৌরসভাসহ দু- এক জায়গায় চাঁদার নাম করে কিছু মাসোহারা দিতে হচ্ছে ।

নিবন্ধন বিষয়ে বিআরটিএ কার্যালয় যোগাযোগ করলে তারা জানান,আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করি।

সর জমিনের নোয়াখালী জেলার শহরে কিছুক্ষণ অবস্থান করে দেখা যায় প্রতি ১০ টি গাড়ির মধ্যেই ৭-৮ টি গাড়ি অনিবন্ধিত। যাদের কোন নম্বর প্লেট নেই।

স্থানীয় সিএনজি বিক্রেতা জেহাদ টের্ডাস নামে একটি প্রতিষ্ঠানের সাথে কথা বললে জানা যায়, কিভাবে সিএনজি রেজিস্ট্রেশন ছাড়া বিক্রি করছেন, তখন তারা বলেন সব গাড়ী যেভাবে ছালায় আপনিও সেভাবে চালাবেন । হাজার হাজার গাড়ি এভাবে চলছে। যদি বেশি সমস্যা মনে করেন তাহলে ব্যাংক ড্রাফট করে নেবেন এক্ষেত্রে আর কোন সমস্যা হবে না। শুধু জেহাদ টের্ডাস নয় এরকম আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে নোয়াখালী জেলার চৌমুহনী, সোনাইমুড়ী, সেনবাগ, চাটখিলসহ কয়েকটি উপজেলায়।

এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, নম্বরবিহীন সিএনজির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু সিএনজি আটক করা হয়েছে। তবে, এসব সিএনজির দৌরাত্ম্য বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, এ বিষয়ে আমাদের আইন-শৃঙ্খলা বৈঠকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। ইতিমধ্যে এটা নিয়ে কাজ শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, প্রশাসন দ্রুত নম্বরবিহীন সিএনজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর