নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে স্থানীয় জনতা। পরে খবর দেওয়া হলে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
মঙ্গলবার রাতে (২৯ এপ্রিল ) রাতে জেলার পৌরসভার সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মিরাজ হোসেন শান্ত লক্ষিপুর কমলনগর উপজেলার মো. শাহজাহানের ছেলে। সে কমল নগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছিল। গ্রেপ্তার মিরাজ হোসেন শান্ত ওই মামলার এজাহারনামীয় আসামি। সরকারি আবাসিক এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। লক্ষ্মীপুর থানায় মামলাগুলো হওয়া তাকে লক্ষ্মীপুর থানা স্থানান্তর করা হবে। এ বিষয়ে স্থানীয় থানার যোগাযোগ করা হয়েছে।
উল্লেখ্য তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় ২ টি ও চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। সে লক্ষীপুর জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিনের অনুসারী ছিলো।