শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যবসায়ীর কাছে যুবদল নেতার চাঁদা দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৩১ সময় দেখুন
নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যবসায়ীর কাছে যুবদল নেতার চাঁদা দাবি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আব্দুল মতিন প্রকাশ মাটি মতিন নামের এক মাটি ব্যবসায়ীর কাছ থেকে ৫০হাজার টাকার চাঁদা দাবির অভিযোগ উঠেছে আব্দুর রহীম পাটোয়ারী নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। তবে বিষয়টি অস্বীকার করে পাল্টা মাটি মতিনের বিরুদ্ধে সরকারি জায়গা থেকে মাটি বিক্রির অভিযোগ করেছেন এ যুবদল নেতা।

সকালে জয়াগ ইউনিয়নের ক্যাগনা আশ্রয়ণ প্রকল্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবদল নেতা রহীমের বিরুদ্ধে অভিযোগ করেন আব্দুল মতিন। এসময় আশ্রয়ণের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আব্দুল মতিন অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে ক্যাগনা আশ্রয়ণ প্রকল্পের একটি জায়গা থেকে মাটি কেটে আশ্রয়ণের ভিতরে কবরস্থান বাঁধার কাজ করেন তিনি। তার এ কাজে আশ্রয়ণের লোকজন সহযোগিতা করে। কাজ করার সময় উপজেলা যুবদলের সদস্য আব্দুর রহীম পাটোয়ারী ওইস্থানে গিয়ে মাটি কাটতে হলে তাকে ৫০হাজার টাকা চাঁদা দিতে হবে বলে মতিনকে বলেন। কিন্তু সেটি দিতে অপারগতা প্রকাশ করায় রহীম সামাজিক যোগাযোগের মাধ্য’সহ বিভিন্নভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকে হয়রানি করছে বলেও অভিযোগ করেন মতিন। মাটি কেটে কবরস্থান বাঁধানোর বিষয়টি ইউএনও এবং তার সিএ’সহ সবাই জানেন। রহীম অপপ্রচার করে তার সামাজিক সম্মানহানী করছে এ বিষয়ে তিনি আইনী ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের সদস্য আব্দুর রহীম পাটোয়ারী বলেন, মাটি মতিন আওয়ামী লীগের শাসনামলে নেতাদের সমর্থনে এলাকায় মাটি লুটের উৎসব চালিয়ে ছিলো। উপজেলার এমন কোনো জায়গা নেই যেখান থেকে মতিন মাটি তুলে বিক্রি করেনি। কয়েকদিন আগে সে অবৈধভাবে সরকারি আশ্রয়ণ থেকে প্রায় ৩লাখ টাকার মাটি তুলে নিয়ে ক্যাগনার কয়েকটি জায়গায় বিক্রি করেছে। তার এসব ঘটনার প্রতিবাদ করায় সে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ তুলছে। তিনি এ বিষয়ে প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বলেন, সরকারি আশ্রয়নের পুকুর থেকে মাটি তুলে কবরস্থানের কাজ করা হচ্ছে। এর বাইরে কোথাও মাটি যাওয়ার সুযোগ নেই। তবে আশ্রয়নের পাশে সরকারি জায়গাতে থাকে এমন কয়েকজন ওই জায়গা থেকে তাদের সরানো হবে এ ভয়ে মিথ্যা কিছু অভিযোগ তুলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর