সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নৌকার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ সময় দেখুন
নৌকার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার। তার সমর্থকদের বিরুদ্ধেই প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি।

২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় মোংলা প্রেসক্লাবে এ নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঈগলের লোকজন প্রতিনিয়ত নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পোস্টার ছিঁড়ে, নেতাকর্মী ও সমর্থকদের নানাভাবে হুমকি-ধামকি ও ভয়-ভীতি দেখাচ্ছে। এছাড়া নানা ধরনের মিথ্যা অপপ্রচার, কুৎসাত রটানোসহ বিভিন্ন অরাজকতা সৃষ্টির মাধ্যমে নির্বাচনের শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে। এসব বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে বন্ধ করা না হলে নির্বাচন ও ভোট অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দেবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানানো হয়, এই বিষয়গুলো প্রশাসনকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

নেতাকর্মীরা বলেন ,মোংলায় ঈগল প্রতীকের সমর্থকদের অতর্কিত হামলার শিকার হয়েছেন নৌকার কর্মী সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ কবির উদ্দিনের ছেলে শেখ সাদি বাদল। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হালদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ. সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জসিম প্রমুখ।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর