শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :

নড়িয়ায় তেলীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের হাত ভেঙ্গে দিলেন প্রতিপক্ষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২৪৪ সময় দেখুন
নড়িয়ায় তেলীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের হাত ভেঙ্গে দিলেন প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক ।। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ডিঙ্গামানিক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সন্ডা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আব্দুল জলিল সরদার (৫৮)কে মারধর করে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। আব্দুল জলিল তেলীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১২ টার দিকে সহকারী শিক্ষককে মারধর করে আহত এবং প্রাণনাশের হুমকি দেয় প্রতিপক্ষ। এ ঘটনায় নড়িয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলেন, রবিন ঢালী (২৮), সোহেল সিকদার (৩০), মাকছুদা বেগম (৪৮) ,সোনিয়া আক্তার (২৯), সুইটি আক্তার (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিঙ্গামানিক ইউনিয়নের সন্ডা গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলের বউয়ের সাথে পুকুরের ঘাটে যাওয়া নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব ছিল।

গত শুক্রবার আব্দুল জলিলের ছেলের বউ নিশু আক্তারের সাথে রবিনের কথা কাটাকাটি হয়, পরে আব্দুল জলিল ঘটনা জিজ্ঞাসা করতে এগিয়ে আসলে তাকে বাঁশ রট দিয়ে আঘাত করে রবিন ঢালী। পরে রবিনসহ অভিযুক্তরা মিলে তার বউ নিশু ও তাকে এলোপাথাড়ি মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়দের সাহায্যে নড়িয়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আহত নিশু আক্তার বলেন, আমাদের সাথে তাদের পূর্বে ঘাটলা নিয়ে বিরোধ ছিলো, পুকুর আমাদের সবার আমাদের ঘাটলা ব্যবহার করতে দেয় না। আমাদের ঘাটলা যাওয়াকে কেন্দ্র করে আমার বাবাকে রবিন রট দিয়ে পিটিয়ে মারধর করে। আমি বাধা দিলে আমাকেও চুল ধরে কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটায়।আমারা এখন হাসপাতালে ভর্তি রয়েছি।আমার বাবা একজন বৃদ্ধ এবং শিক্ষক। আমি প্রশাসনের কাছে এই হামলার সঠিক বিচার চাই।

আহত সহকারী শিক্ষক আব্দুল জলিল বলেন, আমার শরীর খুব খারাপ কথা বলতে পারছিনা। আমাকে রবিন এসে রট দিয়ে বারি দিলো তারপরে আমি অচেতন হয়ে যাই। তারপর দেখি আমি হাসপাতালে ভর্তি। আমি তেলীপাড়া উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমি এই অমানবিক হামলার বিচার চাই।

এ বিষয় প্রতিবেশী বলেন, আমি ঘটনাটি শুনে ছুঁটে আসি, পরে দেখি রবিন ঢালী সহ বিবাদি পক্ষ তাদের উপর চরাও হয়ে হামলা করছেন। একটি পুকুরের ঘাটলা নিয়ে দ্বন্দ্বে তাদের উপর জুলুম ও হামলা চালায়। আমরা এলাকার লোকজন আসলে তারা সরে যায়। এই ঘটনায় অভিযুক্তদের সঠিক বিচার হওয়া উচিৎ।

এ ঘটনার কথা শুনে ডিঙ্গামানিক ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ সরদার তাদের সার্বিক খোজ নেওয়ার জন্য নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। বিষয়টি জানার জন্য এবং তিনি উভয়ের সাথে আলোচনা করবেন বলে জানান।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর জানান, বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মামলা হওয়ার প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর