বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

পতনের মধ্যেই ছিলো শেয়ারবাজার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
পতনের মধ্যেই ছিলো শেয়ারবাজার – Corporate Sangbad


হেলাল সাজওয়াল : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ নভেম্বর) বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। সূচকের বড় পতনের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)র লেনদেন চিত্রে দেখা গেছে, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭২টি কোম্পানির ২৩ কোটি ৭৪ লক্ষ ২১ হাজার ৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৩৭ কোটি ১০ লক্ষ ৩ হাজার ১৫৪ টাকা। যা আগের কার্যদিবস থেকে ১২ কোটি ৯০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৭৮.১৯ পয়েন্ট কমে ৬৭৭৩.৯০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৬.৭০ পয়েন্ট কমে ২৫৭৬.১৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৩.০৫ পয়েন্ট কমে ১৪২৯.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ২৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানীর শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ এ লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো লিঃ, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, অরিয়ন ফার্মা, সাইফ পাওয়ার ও এনআরবিসি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সেনা কল্যান ইন্স্যুরেন্স, একমি পেস্টিসাইড, আজিজ পাইপস, আনোয়ার গ্যালভানাইজিং, আমান ফিড মিল, রহিম টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বীকন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল ও শেফার্ডইন্ডাস্ট্রিজ।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- তসরিফা ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল, এসোসিয়েটেড অক্সিজেন, এস. আলম কোল্ড রোল্ড, বিআইএফসি, হাওয়া ওয়েল টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, এইচ আর টেক্সটাইল, গ্লোবাল হেভী কেমিক্যাল ও পেনিনসুলা চিটাগং। আজ ডিএসই’র বাজার মূলধন:- ৫৪১৭৮৬২৭০৩৪৪৪.০০।

অপরদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে একই অবস্থা আজকের লেনদেনে সুচক কমে দাড়িয়েছে -১.১৩৫৬% যা আগের কার্য দিবসে ছিলো -০.৬৩০৩% সিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৩৯১কোটি ২৮ লক্ষ ২,৪৯৪ টাকা। যা আগের কার্য দিবসে ছিলো ৩৫ কোটি ৪৬ লক্ষ ৩,৩৫১ টাকা। আর মোট ভলিউম সংখ্যা ছিলো ২৩৭৪২১০০৯টি মোট লেনদেনকৃত শেয়ার সংখ্যা ছিলো ১৩৭৯৫৫টি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২১৬.০১ পয়েন্ট বা ১.০৭ শতাংশ কমে ১৯ হাজার ৮৪২.১০ পয়েন্টেদাড়িয়েছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর