বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

পতনের শীর্ষে ছিলো দুলামিয়া কটন স্পিনিং – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৪৪ সময় দেখুন
পতনের শীর্ষে ছিলো দুলামিয়া কটন স্পিনিং – Corporate Sangbad


শেয়ার বাজার

টপটেন

নিজস্ব প্রতিবেদক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস্ লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৭ দশমিক ৩৮ শতাংশ। গতকাল এই কোম্পানির ক্লোজিং প্রাইস ছিলো ৫৪.২০ টাকা আর আজকের ক্লোজিং প্রাইস ছিলো ৫০.২০ টাকা। কোম্পানিটি ৪৭ বারে ১৪ হাজার ১৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ লাখ ১০ হাজার টাকা। জেড ক্যাটাগরির এই কোম্পানির শেয়ার দর গত এক বছরে ৩৮.২০ টাকা থেকে ৮৩.২০ টাকায় ওঠানামা করতে দেখা গেছে।

তালিকায় ২য় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর আজ কমেছে ৫ দশমিক ৭৮ শতাংশ। এই কোম্পানিটি বেশ অনেকদিন ধরেই পতনের মধ্যে রয়েছে আরামিটের গতকালের ক্লোজিং প্রাইস ছিলো ৩৪.৬০ টাকা আর আজকের ক্লোজিং প্রাইস ছিলো ৩২.৬০ টাকা কোম্পানিটি ৩২০ বারে ১লাখ ৫৭ হাজার ৭০৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫২ লাখ ৮০ হাজার টাকা। জেড ক্যাটাগরির এই কোম্পানিটির শেয়ার দর গত এক বছরে ১৪.৮০ টাকা থেকে ৬৪.০০ টাকায় ওঠানামা করতে দেখা গেছে।

তালিকার ৩য় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের শেয়ার দর আজ কমেছে ৫ দশমিক ৭২ শতাংশ। গতকালের ক্লোজিং প্রাইস ছিলো ৫২.৪০ টাকা আর আজকের ক্লোজিং প্রাইস ছিলো ৪৯.৪০ টাকা কোম্পানিটি ১ হাজার ১৬৭ বারে ৯ লাখ ৬০ হাজার ১৬৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। আইটি সেক্টরের এ ক্যাটাগরির এই কোম্পানিটির শেয়ার দর গত এক বছরে ৩৪.৭০ টাকা থেকে ৫৪.৫০ টাকায় ওঠানামা করতে দেখা গেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওয়ান ব্যাংকের ৫.৬১ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৫.০৫ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৪.৯৮ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪.৮৪ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৪.৮৩ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৪.৭৪ শতাংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪.৬৯ শতাংশ দর কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর