শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

পদ্মায় বৈঠকে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে।

সোমবার বেলা ১১টার দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির গাড়িবহর পদ্মায় প্রবেশ করে।

বৈঠক শুরুর আগে দুই পররাষ্ট্র সচিব একান্তে কিছু সময় আলোচনা করেন।

এর আগে সোমবার সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান মিশ্রি।

শেখ হাসিনা সরকারের পতনের পর এটাই ভারতের কোনো কূটনীতিকের প্রথম সফর।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের আলোচনায় (ফরেন অফিস কনসালটেশন, সংক্ষেপে এফওসি) বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। ভারতের নেতৃত্বে রয়েছেন বিক্রম মিশ্রি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর