বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

পরবর্তী বিজিএমইএ নির্বাচনে ফোরাম এর প্যানেল লিডার ফয়সাল সামাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪২২ সময় দেখুন
পরবর্তী বিজিএমইএ নির্বাচনে ফোরাম এর প্যানেল লিডার ফয়সাল সামাদ


২০২৩ সালে অনুষ্ঠিতব্য পরবর্তী বিজিএমইএ নির্বাচনে ফোরাম পর্ষদ এর প্যানেল লিডার ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর সেনামালঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা করেন ফোরাম নেতৃবৃন্দ। “বিজয়ের মাসে হেমন্ত আড্ডা” শিরোনামে এই অনুষ্ঠানে প্রায় ১০০০ বিজিএমইএ সদস্য অংশগ্রহণ করেন।

স্বাধীনতার ৫০ বছর উদযাপনের আলোকে এই অনুষ্ঠানের আয়োজন করে ফোরাম পর্ষদ। পোশাক শিল্পের উত্তরোত্তর উন্নতির সঙ্গে বদলে যাওয়া বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন আমন্ত্রিতরা অনুষ্ঠানে আড্ডা, গান এবং মেজবান আয়োজনের শেষ পর্যায়ে বর্তমান ফোরাম পর্ষদ প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরি পারভেজ নতুন প্রেসিডেন্ট হিসেবে এশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুস সালামকে পরিচয় করিয়ে দেন। এরপর প্রাক্তন সভাপতি আনিসুর রহমান সিনহা, ড. রুবানা হক সহ ফোরামের সকল সিনিয়র নেতা মঞ্চে আসেন এবং একসঙ্গে নতুন প্যানেল লিডার ( আগামী নির্বাচনে বিজিএমইএ-র সভাপতি পদপ্রার্থী ) হিসাবে ফয়সাল সামাদের নাম ঘোষণা করেন। উপস্থিত প্রায় ১০০০ সদস্য এসময় করতালির মাধ্যমে সমর্থন জানান তাকে।

উল্লেখ্য, নবঘোষিত পার্টি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুস সালাম এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি বিজিএমইএ পরিচালক হিসেবে আট মেয়াদে ও প্রথম সহ-সভাপতি হিসেবে চার মেয়াদে দায়িত্বরত ছিলেন। ফোরাম পর্ষদের পরবর্তি প্যানেল লিডার ফয়সাল সামাদ সাভারটেক্স গ্রুপ এবং সুরমা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২৫ বছর বিজিএমইএ-র সাথে সম্পৃক্ত আছেন। প্রাক্তন বিজিএমইএ সভাপতি এবং ঢাকার জনপ্রিয় মেয়র প্রয়াত আনিসুল হক এর সময় তিনি বিজিএমইএ-র ইতিহাসে সর্বকনিষ্ঠ ভিপি ফিনান্স হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জনাব আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বিজিএমইএ সভাপতি থাকা অবস্থায় তিনি সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক কালে ড. রুবানা হক সভাপতি হিসাবে দায়িত্ব পালন কালে তিনি পুনরায় সিনিয়র সভাপতির দায়িত্ব পালন করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর