শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাসেবী সংগঠন ‘শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা’-এর কমিটি গঠন কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ভূঞাপুরে বাড়ির আঙিনায় পাটক্ষেতে গাঁজা চাষ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও বদলির মাধ্যমে শূন্য পদ পূরণ হবে: শিক্ষামন্ত্রী USA vs Bosnia and Herzegovina Live Score, 0-0, FIFA World Cup 2026 Round of 32: USMNT look to break down stubborn Bosnia block সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর চক্রের ০৪ (চার) সদস্য গ্রেফতার; চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও ০১টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার ‘They Will Give You Money, But Good Roles To Their Relatives’: When Om Puri Exposed Bollywood | Bollywood News প্রত্যেক জেলা হাসপাতালে আইসিইউ নিশ্চিত করা জরুরি: জোবায়দা রহমান

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৩ সময় দেখুন
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ


ঢাকা: শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১১শ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। পাঠানো আমের মধ্যে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমের চালান দুটি ভারতে পাঠানো হয়।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে এসব আম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫শ কেজি এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬শ কেজি আম পাঠানো হয়েছে। সব মিলিয়ে দুই মিশনের মাধ্যমে পাঠানো হয়েছে মোট ১১শ কেজি আম।

এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১শ’ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

প্রতিবছরের মতো এবারও বাংলাদেশের এই ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom