বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে: সচিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ সময় দেখুন


পাবনা: ‘দেশের মানসিক রোগীদের জন্য দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের মান উন্নয়নে বর্তমান সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাসপাতালটির বর্তমান শয্যা সংখ্যা ৫০০ থেকে এক হাজারে বৃদ্ধি করা এবং অভিজ্ঞ চিকিৎসক নিয়োগসহ হাসপাতালের মান উন্নয়নের জন্য একটি বৃহত্তর প্রকল্প গ্রহণ করা হবে যা আগামী একনেকে উপস্থাপন করা হবে,’—বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা মানসিক হাসপাতাল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জাতীয় মানসিক ইনস্টিটিউট আছে কিন্তু অবকাঠামোগতভাবে রোগীর থাকার পরিবেশের দিক এই হাসপাতালটি একটু ভিন্ন রকম। এটাকেই মূল হাসপাতাল হিসেবে আমরা মনে করি। দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা হলেও আলোর মুখ দেখেনি এটি। আমরা ডিপিবি পাঠিয়েছি। অনেকগুলো বিষয়ে এখানে যোগ হবে। এতে সব ধরনের ভবন, সব ধরনের ডিপার্টমেন্ট, সিনিয়র ডাক্তার নিয়োগ দেওয়া হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন—স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক প্রফেসর ডা. আবু জাফর, জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ, মানসিক হাসপাতালের পরিচালক হেলান উদ্দিন আহমেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর