শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) পালং তুলাষার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়েরো হল রুমে সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ ময় ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শিরীন সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ মাতুব্বর সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।