বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

পার্বত্য সীমান্তে বিজিবি’র হাতে মন চন্দ্র চাকমা নামের ভারতীয় যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৭০০ সময় দেখুন
পার্বত্য সীমান্তে বিজিবি’র হাতে মন চন্দ্র চাকমা নামের ভারতীয় যুবক গ্রেপ্তার

বিলাল আহমদ খান

পার্বত্য রাঙামাটি জেলার জুড়াছড়ি বগাখালী সীমান্ত এলাকা থেকে মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিক আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল শাড়ে ৩টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এক সংবাদ সম্মেলনে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি’র অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লে. কর্ণেল কাওসার মেহেদী বলেন, সকালে বগাখালী বিওপির টহল দল সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা (২২) নামের ভারতীয় নাগরিক আটক করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের বাসিন্দা ও দক্ষিণ উগুদাসুরি চংতে নংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশর ভূখন্ডে অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বিভিন্ন চোরাচালান ব্যবসায় জড়িত বলে জানান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ রাঙ্গামাটি জুড়াছড়ি থানায় সোপর্দ করার হবে বলে জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর