শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে

পিঠার ঘ্রাণে মুখর নোয়াখালী সিটি কলেজ ও লাইসিয়াম স্কুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ সময় দেখুন
পিঠার ঘ্রাণে মুখর নোয়াখালী সিটি কলেজ ও লাইসিয়াম স্কুল

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর শীতকালীন সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে আজ ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বর্ণিল “পিঠা উৎসব–২০২৬”। লাইসিয়াম স্কুল ও নোয়াখালী সিটি কলেজের যৌথ আয়োজনে জেলা শহর মাইজদী সংলগ্ন হাউজিং দক্ষিণ মোড়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।

হরেক রকম পিঠা, ঘরোয়া খাবার, গ্রামীণ সংস্কৃতি ও শীতের স্বাদ একসাথে উপভোগ করার সুযোগ থাকায় স্থানীয়দের কাছে এ আয়োজনটি বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। শীতকালীন পিঠা-পুলি কেন্দ্রিক এই উৎসবকে নোয়াখালীর নিজস্ব সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।সীমিত সংখ্যক স্টল বরাদ্দ থাকায় ইতোমধ্যে আগ্রহীদের ভিড় বেড়ে গেছে।

লাইসিয়াম স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান বলেন—
“নোয়াখালীর গ্রামীণ শীতের ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু নতুন প্রজন্মের অনেকেই পিঠা-পুলি ও গ্রামীণ সংস্কৃতির স্বাদ থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের এই পিঠা উৎসব শুধু আনন্দ নয়,নোয়াখালীর আসল ঐতিহ্যকে ধরে রাখার একটি সচেতন প্রয়াস। আমরা চাই এই উৎসব আগামী দিনে নোয়াখালীর অন্যতম স্থায়ী সাংস্কৃতিক আয়োজনে পরিণত হোক।”

তিনি এ আয়োজনের সফলতার জন্য স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom