রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

পুঁজিবাজারের জন্য মুভমেন্ট পাস দিয়েছে বিএসইসি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
পুঁজিবাজারের জন্য মুভমেন্ট পাস দিয়েছে বিএসইসি – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। গতকাল (৩০ জুন) সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

এবারের লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। লকডাউনের নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশপাশি বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।

এমন কঠোর লকডাউনেও খোলা থাকছে পুঁজিবাজার। কিন্তু লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপনে পুঁজিবাজার খোলা রাখার বিষয়টি উল্লেখ না থাকায় স্টক এক্সচেঞ্জ, ব্রোকারহাউজসহ স্টেকহোল্ডারদের অনেকেই পুলিশি হয়রানির আশংকা করছেন। এমন অবস্থায় তাদের চলাচলকে সহজ করতে এক ধরনের ‘মুভমেন্ট পাস’ ইস্যু করেছে বিএসইসি। এই পাস দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা-কর্মচারিরা লকডাউনকালীন সময়ে চলাফেরা করতে পারবেন।

এই বিএসইসির ইস্যু করা প্রত্যায়নপত্রকে মুভমেন্ট পাস হিসেবে বিবেচনা করে সহায়তা করার জন্য বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের সাথে আলোচনা করেছেন। আইজিপি এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ঠিক মুভমেন্ট পাস বলতে যায় বুঝায় তা ইস্যু করা হয়নি। বিএসইসি এক ধরনের প্রত্যায়নপত্র ইস্যু করেছে, যা থেকে বুঝতে পারা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি পুঁজিবাজারের জরুরি কাজের সাথে যুক্ত। তবে সব কর্মকর্তার জন্য এটি ইস্যু করা হয়নি। যারা লেনদেন পরিচালনার জন্য অত্যাবশ্যক, শুধু তাদের জন্যই এটি ইস্যু করা হয়েছে।

স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারহাউজগুলোকে সীমিত জনবল দিয়ে অফিস চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। তাদেরকে টেলিফোন, ইমেইল ইত্যাদির মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচার আদেশ গ্রহণ করতে বলা হয়েছে। বিনিয়োগকারীরা কোনোভাবেই স্বশরীরের ব্রোকারহাউজে উপস্থিত হয়ে লেনদেন করতে পারবেন না।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর