বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

পুঁজিবাজারে আবারও চালু প্রি-ওপেনিং সেশন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ সময় দেখুন
পুঁজিবাজারে আবারও চালু প্রি-ওপেনিং সেশন


উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার আগে আবারও প্রি-ওপেনিং সেশন চালু করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবারের প্রি-ওপেনিং সেশন থাকবে ৫ মিনিটের জন্য। 

আগামী ২৫ সেপ্টেম্বর (রবিবার) থেকে এ প্রি-ওপেনিং সেশন কার্যকর হবে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশ জারি করে বিএসইসি।

নির্দেশনায় উল্লেখ করা হয়, আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯ টা ২৫ থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আগেই শেয়ার কেনা-বেচার অর্ডার দিতে পারবেন বিনিয়োগকারীরা। আর লেনদেন যথা নিয়মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে এবং চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত।

চলতি বছরের গত ১৯ মে প্রি-ওপেনিং সেশন বাতিল করে বিএসইসি। ওই সময়ে প্রি-ওপেনিং সেশন ছিল ১৫ মিনিট। তখন শেয়ারবাজারে প্রি ওপেনিং সেশন চলাকালীন অনেক বেশি শেয়ার কেনাবেচার কার্যাদেশ দেওয়া হয়। এতে লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে।

তখন প্রি-ওপেনিং সেশন বাতিলের কারণ হিসেবে কমিশনের পক্ষ থেকে বলা হয়, ডিএসইর ট্রেডিং ইঞ্জিনের সক্ষমতা বাড়ানো হয়েছে। তাই সক্ষমতা বাড়ার বিষয়টি যাচাই করে দেখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।-অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর