বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

পুঁজিবাজারে তারল্যবৃদ্ধির লক্ষে বিএসইসির জরুরি মিটিং – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
পুঁজিবাজারে তারল্যবৃদ্ধির লক্ষে বিএসইসির জরুরি মিটিং – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক: বর্তমান পুঁজিবাজারে তারল্যবৃদ্ধির লক্ষে ৯ এপ্রিল ২০২২ বুধবার, বিএসইসি ভবনে তালিকাভুক্ত বিভিন্ন ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তাদের (সিএফও) সাথে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান পুঁজিবাজারের উন্নয়নের লক্ষে উল্লেখযোগ্য তিনটি বিষয়ে জোর দিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিএসইসি সূত্রে তথ্যটি নিশ্চিত করেছে।

উক্ত সভায়, ব্যাংক খাত গুলোর বিনিয়োগের সর্বোচ্চ সিমা ২৫ শতাংশ এর নিচে যেসব কোম্পানির বিনিয়োগ আছে সেসব কোম্পানিকে আগামি কয়েক দিনের মধ্যে ২ শতাংশ বিনিয়োগ বৃদ্ধি করার জন্য বলা হয়।

ক্যাপিটাল মার্কেটের এক্সপোজারের বাইরে যেসব ব্যাংক ২০০ কোটি টাকার তহবিল গঠন করেনি তাদের দ্রুত গঠনের নির্দেশ দিয়েছে বিএসইসি। এবং যারা ইতিমধ্যে গঠন করেছে তাদের কে আগামি কয়েকদিনের মধ্যে সাপোর্টিভ ওয়েতে পুঁজিবাজারের উন্নয়নে কোম্পানির সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করার জন্য বলা হয়েছে।

এছাড়া, টায়ার-১ এবং টায়ার-২ ক্যাপিটাল হিসেবে যেসব ব্যাংক পার্পেচুয়্যাল বন্ড এবং সাব অর্ডিনেট বন্ড ইস্যুর জন্য কমিশনে আবেদন করবে, সেসব কোম্পানির আবেদন অনেক দ্রুত অনুমোদন করবে বিএসইসি। সেই সাথে ব্যাংকের অন্যান্য ক্যাপিটাল রেইজিং এর সাথে জরিত সকল কার্যক্রম, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সার্বিক ভাবে সহযোগিতা করবে বলে জানানো হয়।

সভায় উপস্থিত সকলেই উপোরক্ত তিনটি বিষয়ে একাগ্রতা প্রকাশ করে।

সভায় আরও বলা হয়, পার্পেচুয়্যাল বন্ড এবং সাব অর্ডিনেট বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকের মূলধন বৃদ্ধি হলে ব্যাংক গুলো মূলধনের ২৫ শতাংশ বিনিয়োগ করতে পারবে। এর মাধ্যমে আগামিতে ব্যাংক খাত গুলোর বিনিয়োগের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারির সংখ্যা বৃদ্ধির সাথে বিনিয়োগের পরিমানও বৃদ্ধি পাবে। এর ফলে পুঁজিবাজারের উন্নয়নে অনেক সহায়ক হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর