রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

পুঁজিবাজারে সূচক ৭ মাসের মধ্যে সর্বনিম্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৮১ সময় দেখুন
পুঁজিবাজারে সূচক ৭ মাসের মধ্যে সর্বনিম্ন


আজও (সোমবার) পুঁজিবাজারে সূচকের পতনের ধারা অব্যহত ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে গত ৭ মাসের সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে। 

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮২ পয়েন্ট বা ২ শতাংশ কমে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ২০২১ সালের ২৯ জুলাই সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৪২৫ পয়েন্টে। আজ ডিএসইতে ৭৪০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে  ৮৮ কোটি ৭০ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৫১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬৪ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ৩৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৪৪৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৭১ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।সূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom