বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

পুঁজিবাজার ইস্যু : ৭ ডিসেম্বর অর্থমন্ত্রনালয়ে বৈঠক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৬৪ সময় দেখুন
পুঁজিবাজার ইস্যু : ৭ ডিসেম্বর অর্থমন্ত্রনালয়ে বৈঠক – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের উন্নয়নে অর্থমন্ত্রীর সাথে অংশীজনের মতবিনিময় সভার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে বৈঠক করবে অর্থমন্ত্রণারয়ের পুঁজিবাজারের তদারকি কমিটি। আগামী ৭ ডিসেম্বর অর্থমন্ত্রণালয়ে সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ১ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও পুঁজিবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির সদস্য সচিব সই করা চিঠি সংশ্লিষ্ট ৫টি প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, সিনিয়র সচিব অর্থ মন্ত্রণালয়, বিএসইসি ও আইসিবি।

সভায় সভাপতিত্ব করবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং পুঁজিবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির আহ্বায়ক মফিজ উদ্দীন আহমেদ।

চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারের উন্নয়নে অর্থমন্ত্রীর সাথে অংশীজনের মতবিনিময় সভার প্রস্তাবসমূহের যথাযথ বাস্তবায়ন কাজ সমন্বয় ও তদারকির জন্য বৈঠক করা হবে। বৈঠকে কমিটির কর্মকর্তাদেরকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর