বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, গরু চোর এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৬৫ সময় দেখুন
পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, গরু চোর এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি

সোনাগাজি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, গরু চোর এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইন চার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে ২৬ আগস্ট রাতে সদর ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত গরু চোরের নাম সাইফুল ইসলাম। সে চর সোনাপুর গ্রামের আশ্রাফ চৌকিদার বাড়ির আব্দুল ওহাবের ছেলে। এ সময় সাইফুলের বাড়ির গোয়াল ঘর থেকে গত ২২ আগস্ট সাহাপুর থেকে চুরি হওয়া একটি ফ্রিজিয়ান জাতের গাভী সহ ০২ টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। পৃথক অভিযানে সোনাপুর ফুলতলী থেকে মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক ওরফে মাইনউদ্দিনকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের ফজু সওদাগর বাড়ির ছাবের আহম্মেদ এর পুত্র।

এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড যুগ্ম সম্পাদক ওমর ফারুককে গ্রেফতার করা হয়েছে। সে ছাড়াইতকান্দি ছাবের আলী মিয়াজী বাড়ীর আবুল বাশারের পুত্র। আটক অপর ছাত্রলীগ নেতার নাম দীন মোহাম্মদ রাজু। সে দাগনভুইয়া থানার দক্ষিণ সেকান্দর পুর গ্রামের মোঃ মোস্তফার পুত্র। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর