বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পৃথিবীর কক্ষপথে ৪ বেসামরিক নভোচারী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯১ সময় দেখুন
পৃথিবীর কক্ষপথে ৪ বেসামরিক নভোচারী


আন্তর্জাতিক ডেস্ক

পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো সব বেসামরিক নভোচারী নিয়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছেছে স্পেসএক্স নির্মিত মহাকাশযান ক্রু ড্রাগন। মহাকাশ পর্যটনের ক্ষেত্রে এই অভিযাত্রাকেই এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে মানা হচ্ছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের ১০ মিনিট পর স্থানীয় সময় রাত আটটা তিন মিনিটে পৃথিবীর কক্ষপথ স্পর্শ করে রকেটশিপ ক্রু ড্রাগন।

এদিকে, এই বেসামরিক মহাকাশ যাত্রার নেতৃত্ব দিচ্ছেন ৩৮ বছর বয়সী মার্কিন ধনকুবের এবং শিফট৪ পেমেন্টসের প্রধান নির্বাহী জ্যারেড আইজ্যাকম্যান। তার সঙ্গী হয়েছেন ৫১ বছর বয়সী সিয়ান প্রক্টর, ২৯ বছরের হেইলি আর্সেনউক্স এবং ৪২ বছর বয়স্ক ক্রিস সেমব্রোস্কি।

ভয়েস অব আমেরিকা জানাচ্ছে, সম্পূর্ন স্বয়ংক্রিয় পদ্ধতিতে ক্রু ড্রাগন মহাকাশযানটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। নভোচারীদের পৃথিবী পৃষ্ঠ থেকে ৫৭৫ কিলোমিটার উচ্চতায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস) এবং হাবল স্পেস টেলিস্কোপের ঠিক ওপরে নিয়ে রাখবে ক্রু ড্রাগন।

এ ব্যাপারে বেসরকারিভাবে মহাকাশ অভিযান পরিচালনাকারী সংস্থা স্পেসএক্স জানিয়েছে, ঐ চার মহাকাশ পর্যটক তিন দিন পর ফ্লোরিডা উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবতরণ করবেন। তার আগে, পৃথিবীতে মানুষের উন্নততর জীবন এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদে মহাকাশ যাত্রায় স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করবেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর