বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

প্রতিবেশী দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত রাখবে ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২১৯ সময় দেখুন
প্রতিবেশী দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত রাখবে ভারত


ভারত দুর্বল, প্রতিবেশী ও গুরুতর প্রয়োজন রয়েছে এমন দেশগুলোতে গম রপ্তানির অনুমতি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

গতকাল সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের গম রপ্তানি বিশ্ব বাণিজ্যের ১ শতাংশের কম এবং আমাদের রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না।’

এখানে ইস্যু করা ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, মন্ত্রী বলেছেন যে ভারত গুরুতর প্রয়োজন রয়েছে এমন, বন্ধুত্বপূর্ণ ও ক্রেডিট লেটার রয়েছে এমন দেশগুলোতে গম রপ্তানির অনুমতি অব্যাহত রাখবে।

গোয়েল বলেন, এ বছর গম উৎপাদন ৭-৮ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা ছিল। কিন্তু তীব্র তাপ প্রবাহের কারণে ফসল আগাম কাটতে হয়। উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা যা উৎপাদন করছি তা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য যথেষ্ট।’

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক গমের বাজারে ভারত কখনই নিয়ন্ত্রক ছিল না এবং মাত্র দুই বছর আগে গম রপ্তানি শুরু করে।

তিনি বলেন, ‘গত বছর ৭ এলএমটি গম রপ্তানি করা হয় এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর গত দুই মাসে বেশিরভাগ গম রপ্তানি করা হয়েছে।’ তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর