বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

প্রথমবারের মতো আয়োজিত হল বাংলাদেশ ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড-২০২১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৮ সময় দেখুন
প্রথমবারের মতো আয়োজিত হল বাংলাদেশ ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড-২০২১


ডব্লিউআইসিসিআইয়ের বাংলাদেশ-ভারত বিজনেস কাউন্সিলের এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬ টায় ঢাকার লা মেরিডিয়ান হোটেলে প্রথমবারের মতো বাংলাদেশ ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড-২০২১ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে সাহিত্য, কলা, বিজ্ঞান, প্রযুক্তি, সমাজসেবা, চিকিৎসা, ব্যাবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে বিশিষ্ট সেবাদানকারী ১২ জন গুণী ব্যক্তিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৩টি প্রতিষ্ঠানকে অত্যন্ত সম্মানজনক এই পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড: শিরীন শারমিন চৌধুরী, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ আতিকুল ইসলাম এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইর সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানটি স্পন্সর করেছে সামিট গ্রুপ (প্লাটিনাম স্পন্সর), আমরা রমণী, আমিশি, অরগানি কেয়ার, যমুনা টিভি, সেভেন রিংস সিমেন্ট, মনাশ কলেজ ইউ সি বি, (ব্রোঞ্জ স্পন্সর)।

২৩ জন সদস্য এবং ৪ জন উপদেষ্টার সমন্বয়ে গঠিত ডব্লিউআইসিসিআই বাংলাদেশের বাংলাদেশ-ভারত বিজনেস কাউন্সিল এর সভাপতি মানতাশা আহমেদ। ডব্লিউআইসিসিআই ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিয়য়ে বিশেষ ভুমিকা পালন করছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশে এবং বাংলাদেশ ও ভারতের প্রান্তিক নারীদের অর্থনীতির সাথে যুক্ত করার উদ্দেশে ডব্লিউআইসিসিআই বাংলাদেশের বাংলাদেশ-ভারত বিজনেস কাউন্সিল গত বছর আগস্ট মাসে বাংলাদেশে এর যাত্রা শুরু করে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর