বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

প্রথম প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের ইপিএস বেড়ে দ্বিগুণ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২২৫ সময় দেখুন
প্রথম প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের ইপিএস বেড়ে দ্বিগুণ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) ও মোট সম্পদ (এনএভি) বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪০তম সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এসব তথ্য জানা গেছে।

২০২২ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস ১১২ শতাংশ বা দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৮৯ পয়সায়। গত বছরের জানুয়ারি-মার্চে যা ছিল ৪২ পয়সা। আলোচ্য সময়ে এককভাবে ইপিএস ৩৯ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭৬ পয়সা।

চলতি বছরের মার্চ শেষে সমন্বিত হিসেবে ব্যাংকটির ব্যালান্সশিটের আকার দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৬০ কোটি ৫২ লাখ ৮৭ হাজার ২২৮ টাকা। গত বছরের মার্চে যা ছিল ১৬ হাজার ২৫১ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৭০১ টাকা।

এছাড়া সমন্বিতভাবে চলতি বছরের মার্চে ব্যাংকটির মোট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ২৬৩ কোটি ৯৬ লাখ টাকা। গতবছরের ডিসেম্বরে যা ছিল ১ হাজার ১৯৮ কোটি ৯৭ লাখ টাকা। এককভাবে এনএভি হয়েছে ১ হাজার ২৩৭ কোটি ৩০ লাখ টাকা। গত বছরের ডিসেম্বরে যা ছিল ১ হাজার ১৮০ কোটি ৮৬ লাখ টাকা।

এছাড়া সমন্বিতভাবে ২০২২ সালের মার্চে শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ১৭ টাকা ১৪ পয়সায়। গত বছরের ডিসেম্বরে যা ছিল ১৬ টাকা ২৫ পয়সা। আর এককভাবে শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৭ পয়সা, গত ডিসেম্বরে যা ছিল ১৬ টাকা ০১ পয়সা।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজু, মোহাম্মদ আদনান ইমাম, এ এম সাইদুর রহমান, মোহাম্মদ ওলিউর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, বিকল্প পরিচালক ডা. কুতুব উদ্দিন, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার ও রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়া, এএমডি কাজী মো.তালহা, ডিএমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা হারুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক ২০২১ সালে পুঁজিবাজারে নিবন্ধিত হয়। গ্রাম-বাংলার প্রত্যন্ত অঞ্চলে সেবা কার্যক্রম ছড়িয়ে দিতে ব্যাংকটি ইতোমধ্যে ৯৩টি শাখা এবং ৬৫০টি উপশাখা চালু করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর